ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কয়রা-পাইকগাছা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত- মাওলানা আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান-কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২০৩ বার পঠিত

0-4024x1784-1-0-{}-1-12#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রতিটি নাগরিকের শুধু আইনি দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও মিলেমিশে কাজ করাই ইসলামী মূল্যবোধের অন্যতম অংশ। তিনি বলেন,জামায়াতে ইসলামী সর্বদা দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

তিনি আরও বলেন,দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজ করা অপরিহার্য। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি হলে কয়রা-পাইকগাছা উন্নয়নের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।শোষণ ও জুলুম থেকে মুক্ত হয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে ইসলামী আদর্শ অনুযায়ী আল্লাহর বিধানভিত্তিক একটি কল্যাণমূলক সমাজ গঠনের উপর তিনি জোর দেন। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

১ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির (৮০ বিঘা) প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, শ্রীশ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর রায়,কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, পুজা উদযাপন পরিষদ নেতা গোষ্ঠ বিহারী রায়, সরোজ রায়, শিক্ষক অসিত কুমার মণ্ডল, সুব্রত কুমার মিস্ত্রী, দুখেরাম মন্ডল, অশোক মণ্ডল, প্রধান শিক্ষক সুজিত রায় প্রমুখ ।

জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—কয়রা উপজেলা আমীর ও সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান,সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার ও সেক্রেটারি মাওঃ আওছাফুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, সদর ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, এনামুল কবির, নাঈমুর রহমান রকি, ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া কয়রা-পাইকগাছা অঞ্চলের সুড়ি খালি (রামকৃষ্ণ) সার্বজনীন দুর্গাপূজা মন্দির, চান্নিরচক সার্বজনীন দুর্গাপূজা মন্দির, বাঁশখালী সার্বজনীন দুর্গাপূজা মন্দির,গাজিনগর সপ্তগ্রাম সার্বজনীন দুর্গাপূজা মন্দির, শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দির (কয়রা সদর), ৬ নং কয়রা সর্বজনীন দূর্গাপূজা মন্দির, ৬ নং কয়রা পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ,বড়বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দির, এবং শ্যামখালি, চৌকোনী, ডাঙ্গাপাড়া, কলুখালি, লক্ষীখোলা ও খড়িয়া এলাকার সার্বজনীন দুর্গাপূজা মন্দিরসহ বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন।

ট্যাগস :

কয়রা-পাইকগাছা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত- মাওলানা আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৮:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫