কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মাওলানা আবুল কালাম আজাদ
- আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৩৩৭ বার পঠিত

সুন্দরবন উপকূলীয় অঞ্চল খুলনা জেলা কয়রা উপজেলায় বহু বছর পরে কয়রা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সোমবার (৩০ জুন) সকাল ১০ ঘটিকায় কয়রা উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, কয়রা শিবির সেক্রেটারি মাজহারুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহিন, প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ কামাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রিয়াসাদ আলী, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু, এনটিভির অনলাইন প্রতিনিধি তরিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, জি এম মোনায়েম, শাহিদুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, রিয়াজুল আকবর, আবু ওবাইদা আব্দুল আলীমসহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তিনি বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে আপনাদের খেদমতে আগামী জাতীয় নির্বাচনে আমাকে খুলনা ৬ আসনে পাইকগাছা – কয়রা সংসদ সদস্য হিসাবে মনোনীত করেছেন। আমি সকল শ্রেণি পেশার মানুষের সাথে নিয়ে কাজ করতে চাই, কয়রাতে যে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, কালভার্টসহ কয়রা উপজেলার সার্বিক বিষয় উন্নয়নের অগ্রসর করতে কাজ করে যাবো, কয়রা উপজেলার সাংবাদিক ভাইদের নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ।




















