কয়রায় নবাগত ওসির সাথে কয়রা ব্লাড ব্যাংক’র সৌজন্যে সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩০৬ বার পঠিত

কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মোতালেব হোসেন এর সাথে কয়রা ব্লাড ব্যাংক- কয়রা ফুড ব্যাংক এর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং আলোচনা শেষে ওসি মোঃ মোতালেব হোসেন কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়েছেন কয়রা ব্লাড ও ফুড ব্যাংক এর সদস্যরা ।
৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় কয়রা থানায় নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনটির এ প্রাণঢালা অভিনন্দন ।
ব্লাড ব্যাংক সদস্যদের উদ্দেশ্য ওসি মোঃ মোতালেব হোসেন বলেন, মানুষ মানুষের জন্য এটা বাস্তব জীবনে কয়রা ব্লাড ব্যাংক এর সদস্যরা কয়রাবাসী কে দেখিয়ে দিচ্ছে জরুরী প্রয়োজনে অসহায় মানুষের পাশে হাজির হয় কয়রা ব্লাড ব্যাংক সদস্যরা।
কয়রা ব্লাড ব্যাংক এর সভাপতি বলেন, আমরা কয়রাতে ২০১৭ সাল থেকে মানুষের পাশে আছি কয়রাতে সেচ্ছাসেবী সংগঠনের আইডল হয়ে আছে কয়রা ব্লাড ব্যাংক এর প্রতিটা সদস্য আমরা মানুষের পাশে আছি,ব্লাড দিয়ে, অসহায় মানুষের খাবার দিয়ে, অসুস্থ মানুষের ঔষধ কিনে দিয়ে,অসুস্থ পাগলদের চিকিৎসা দিয়ে, আমরা সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করি সারাজীবন এভাবে আমরা করে যাবো
সাধারণ সম্পাদক বলেন, পরিশেষে, আপনার চলার পথ হোক নিষ্ঠায় নিবিড়, প্রজ্ঞায় প্রোজ্জ্বল, কীর্তিতে মহীয়ান, কর্মে বিরামহীন আর খ্যাতিতে কুসুম কোমল কোলাহলময়।
উপস্থিত ছিলেন, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জি এম মোনায়েম বিল্লাহ, কয়রা ব্লাড ব্যাংক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক, মুজাহিদুল ইসলাম রিপন, সদস্য হাফেজ আলিফ ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক রাসেল রানা, সদস্য সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন প্রমূখ।



















