কয়রায় জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১১:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২১৭ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে উপজেলার দেউলিয়া বাজার মাছের আড়ৎ’তে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।
রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে এ গণসংযোগ শুরু হয়। গণসংযোগে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,
এ-সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়নের আমীর জি এম মিজানুর রহমান, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, জামায়াত নেতা এফ এম মাকছুদুর রহমান, শিক্ষক মাওলানা মোস্তাকিম বিল্লাহ, যুব জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, সদর ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নাঈমুল রকি, হাফেজ হাফিজুর রহমান, প্রমূখ।
এসময়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের আইন চালু করতে, জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ভাই কে ভোট দিয়ে সংসদ নির্বাচনে জয়ী করে সংসদে পাঠাতে পারলে, চোর, ডাকাত, চাঁদাবাজ, চরিত্র হরণ কারীদের থেকে আপনারা রক্ষা পাবেন।
গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানুষ পরিবর্তন চাই।আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।
তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চাই না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চাই। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।
এ-সময় উপজেলার মাছের আড়ৎসহ সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াত নেতৃবৃন্দ।



















