ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় ইটভাটা শ্রমিকের বসতঘর আগুনে পুড়ি ছাই

মোস্তাফিজুর রহমান, কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১২৬ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভাটা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম দেয়াড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লা ওই এলাকার জোনাব আলী মোল্লার ছেলে। এ ঘটনায় পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি বস্তু ও ভালো নাই বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে রান্না করার সময়, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরা ঘরে ছড়িয়ে পড়ে ঘরে থাকা পরিবারের সদস্যরা কোনো ভাবে প্রাণে বেঁচে গেলেও শ্রমিক জাহাঙ্গীর মোল্লার সামনেই মুহূর্তের মধ্যে বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগস্ত শ্রমিক জাহাঙ্গীর মোল্লা বলেন, গতকাল সন্ধ্যায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পাই। দ্রুত পরিবারের সবাইকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ইটভাটা থেকে নিয়ে আসা নগদ ৬০ হাজার টাকাসহ, আসবাবপত্র, চোখের সামনে সব কিছু পুড়ে ছাই। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয়দের দাবি অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে জাহাঙ্গীর মোল্লা ও তার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।

ট্যাগস :

কয়রায় ইটভাটা শ্রমিকের বসতঘর আগুনে পুড়ি ছাই

আপডেট সময় : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬