ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবি নারীদের সামাজিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৮৫ বার পঠিত

Oplus_131072

ক্ষুদ্র মৎস্যজীবি নারীরে মৎস্য, কৃষি, প্রানি সম্প ও কুটির শিল্প সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সরকারী কর্মকর্তারা।

সোমবার (২৪ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে কোস্ট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফিশারিজ জেন্ডার মেইন স্ট্রমিং প্রকল্পের মাল্টিস্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎসজীবি নারী সদস্য রোকসানা আক্তার রুপা প্রকৃত জেলেদের কার্ড প্রদান এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে সঠিক সময়ে জেলেদের মধ্যে চাল বিতরনের কথা বলেন।

প্রকল্পের নেটওয়ার্কিং গ্রুপের সভাপতি কুতুবদিয়া পাড়ার ফাতেমা বলেন, মাছ ধরা বন্ধের সময় তাদের বিকল্প আয়ের উৎস্য সৃষ্টি করতে হবে। সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেল আহম্মেদ বলেন, যারা প্রকৃত জেলে এখনও কার্ড পায় নাই তারেকে মৎস্য অফিসে ফরম পূরণ করে জমা দিতে বলেন, মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্ম সংস্থানের জন্য ব্রয়লার মুরগী পালন ও গরু মোটাতাজাকরন কর্মসূচির কথা বলেন প্রাণিসম্পদ প্রতিনিধি ডা. মো: সাখওয়াত হোসেন। নারীরে পুষ্টি ভাতা, লিগ্যাল সাপোর্ট, বটিক বাটিক, মোবাইল সার্ভিসিং, এমব্রয়ডারি, সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ এবং দুস্থ: গর্ভবতী মায়েদের ভাতা প্রদানে সরকারী সেবা সমুহের কথা বলেন জেলা মহিলা বিষয়ক প্রতিনিধি মো: রমজান আলী। উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাসেল খান বলেন, যে সকল জেলে পরিবার চাষাবাদ করেন তারে উপকরণ প্রদান, প্রশিক্ষণ ও হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে।

মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার জেলে পরিবারের নারীগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ, জেলা মৎস্য প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রানি সম্প প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক প্রতিনিধি, প্রকল্পের প্রোগ্রাম অফিসার বাবুল হোসেন, ফাইনান্স এন্ড এডমিন মো: ইব্রাহিম এবং জলবায়ু অভিযোজন প্রযুক্তি সম্প্রসারন ব্যবস্থাপক কংকেশর চন্দ্র রায় সহ প্রমুখ।

ট্যাগস :

কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবি নারীদের সামাজিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫