ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার সম্পন্ন

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৯১ বার পঠিত

আলেম-ওলামা, সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সাথে নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। কারও মা নেই, কারও বাবা নেই, এমন কয়েক শতাধিক শিশুকে সাথে নিয়ে ব্যতিক্রমি এই ইফতার আয়োজন ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলের।

শনিবার (২৩ রমজান) সরকারি শিশু পরিবার (বালক) মাঠে ভিন্নধর্মী এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক মানুষের সমাগম ঘটে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের পরিচালনায় ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ।

ইফতার মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য ছাড়াও জেলা ও উপজেলা বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর পক্ষ থেকে সরকারি শিশু পরিবারে অবস্থানরত প্রত্যেকটি শিশুর জন্য ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়।

সবশেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযোদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার সম্পন্ন

আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩