ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এক দিনের বৃষ্টিতেই পানিতে ডুবু ডুবু দৌলতদিয়া বাজার, পানি নিষ্কাশনের ব‍্যবস্থা নেই

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩৬১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার একদিনের বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেকটা স্থান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে অনবরত ভারী ও মৃদু মৃদু বর্ষণ শুরু হওয়ায় দৌলতদিয়া বাজারের প্রায় প্রতিটা দোকানে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

বাজার এলাকায় ড্রেনেজ ব‍্যবস্থা ভালো না থাকায় এবং পানি নিষ্কাশন ব‍্যবস্থা না থাকায় দোকানগুলোতে বৃষ্টির পানি ঢুকে হাজার হাজার টাকার পণ্য নষ্ট হচ্ছে।

ব‍্যবসায়ীদের দাবি বাজারে যে, ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে তা অপরিকল্পিত। বাজারে সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা করলে বাজারে কোনো রকম বৃষ্টির পানি জমতো না। আর এতে বাজারের ব্যবসায়ীদের এই দুর্ভোগ পোহাতে হতো না।

ব্যবসায়ীদের দাবি দৌলতদিয়া বাজারে সঠিক ভাবে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা হোক।

পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত দৌলতদিয়া বাজারে কসমেটিক ব্যবসায়ী মঞ্জু বলেন, আমার দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, আমাদের বাজারে যদি সঠিক ড্রেনেজ ব্যবস্থা থাকতো তাহলে আমার দোকানের মধ্যে বৃষ্টির পানি ঢুকতো না। আমার মতো এই বাজারে অনেক দোকানদারের দোকানে বৃষ্টির পানি ঢুকে পন্য নষ্ট হয়ে গেছে। আমি নিজে দোকানের মধ্যে থেকে দুইবার পানি সেঁচে বের করেছি। তাতে কোনো লাভ নেই। একদিকে পানি সেঁচে বের করছি অন‍্য দিক দিয়ে আবার পানি প্রবেশ করছে।

ইলেকট্রিক ব্যবসায়ী কালাম ও কাপড় ব্যবসায়ী মনির, মোস্তফা, প্রল্লাদ বলেন, ভারী বৃষ্টির হলেই আমাদের দোকানগুলোতে পানি ঢুকে যায়। দোকান থেকে অনেকবার পানি সেঁচে বের করেছি। তাতে কোনো লাভ হচ্ছে না। বৃষ্টি হলেই আবারও ঢুকে যাচ্ছে পানি। দোকানের অনেক পোশাক ও কাপড় ভিজে গেছে। সেগুলো শুকানোর জন‍্য বাড়িতে নিয়ে গেছি। ভারী বৃষ্টিতে অনেক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

আরেক ব্যবসায়ী চাঁনমিয়া, গোপাল রায় বলেন, আমাদের দৌলতদিয়া বাজারে পানি নিষ্কাশনের সঠিক কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। যার ফলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। আমরা সেলাই কাজে যে মেশিনগুলো চালাই সে মেশিনগুলোর নিচে বৃষ্টির পানি ঢুকে গেছে। আমরা মেশিন চালাতে পারছি না। পানি ঢুকে যাওয়াতে কাজ বন্ধ রাখতে হয়েছে।

ইলেকট্রনিক ব্যবসায়ী মো. লতিফ মন্ডল বলেন, এই ভারী বৃষ্টিতে আমার দোকানে পানি ঢুকে প্রায় তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের একটাই দাবি দৌলতদিয়া বাজারে পানি নিষ্কাশনের সঠিক ড্রেনেজ ব্যবস্থা করা হোক ।

দৌলতদিয়া বাজার ব‍্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল বলেন, সরকারি কোনো অনুদান এই বাজারে আমরা পাইনি। আমরা পরিষদের পক্ষ হতে বাজার ঘুরে ঘুরে দেখেছি। অনেক দোকানের ব‍্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আমরা অতি জরুরিভাবে আলোচনা করে ড্রেনেজ ব‍্যবস্থার জোর দাবি জানাবো।

এক দিনের বৃষ্টিতেই পানিতে ডুবু ডুবু দৌলতদিয়া বাজার, পানি নিষ্কাশনের ব‍্যবস্থা নেই

আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩