ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

উপজেলা পরিষদ ভবনের ৫ তালার নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট

মো: শামীম মোল্লা- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯০ বার পঠিত

তিন তালায় উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয়। পাঁচ তালার নির্মাণ কাজে কজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের শ্যাওলা পড়া ইট। সাংবাদিকের ফোন পেয়ে কাজ বন্ধ করলেন প্রকৌশলী। ইঞ্জিনিয়ার অফিসের কেউ জড়িত না থাকলে কোন ভাবেই অন্তত এই ভবনে নিম্নমানের ইট ব্যবহার করা সম্ভব না বলছেন স্থানীয়রা । রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভবন নির্মানে ঘটেছে এমন ঘটনা।

জানা যায়, উপজেলা পরিষদের চর তালা ভবনের উপড়ে ইডিপি প্রকল্পের আওতায় আরও এক তালার নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে দেড় কোটি টাকারও অধিক। কাজটি করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখায় যায় শ্যাওলা পড়া ইট দিয়ে কাজ করছেন শ্রমিকরা। এ সময় উপজেলা প্রকৌশলীকে মুঠোফোনে বিষয়টি অবগত করলে কাজ বন্ধ করে দেওয়া হয়।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রাজিব হোসেন বলেন, ১৫ দিন আগে ইটগুলো আনা হয়েছে। ১৫০০-২০০০ এর মত ইটের কাজ করা হয়েছে। গাড়িওলা ভুল করে এই দুই নম্বর ইট নিয়ে আসছে। এখন কাজ বন্ধ করতে বলেছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছে।

স্থানীয়রা বলছেন, ইটগুলো পুরাতন শ্যাওলাপড়া, দেখেই বোঝা যাচ্ছে দুই নম্বর। তিন তালায় ইঞ্জিনিয়ার অফিস, আর পাঁচ তালায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। ইঞ্জিনিয়ার অফিসের কেউ জড়িত না থাকলে কোন ভাবেই অন্তত এই ভবনে নিম্নমানের ইট ব্যবহার করা সম্ভব না।

নির্মাণ কাজের তদারকিতে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা বলেন, আজ সকাল ১১টার দিকে কাজ বন্ধ করে দিয়েছি। নিম্নমানের ইট দিয়ে কয়েকদিন ধরে কাজ চলছে, আজ বন্ধ করছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও বলা হয়েছে। তারা কথা শোনেনি।

উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন, শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকে তারা এই ফাকে ইটগুলো এনেছে। আমরা এখন কাজ বন্ধ করে দিয়েছি।

উপজেলা পরিষদ ভবনের ৫ তালার নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট

আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫