উপকূলীয় প্রেসক্লাবে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন
- আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

সাতক্ষীরার প্রথিতযশা সিনিয়ার সাংবাদিক, স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের প্রথম সারির সৈনিক, সমাজকর্মী ও প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির ৬২ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবনের পাদদেশে বুড়িগোয়ালিনী উপকূলীয় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতিত্বে করেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম। উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালীর সঞ্চালনায় অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন অনুষ্ঠান পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপকূলীয় প্রেসক্লাবের সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল সহ-সভাপতি শহিদুজ্জামান (লিয়ন), সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাশিয়ার বিভাষ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, সদস্য ইমাম হোসেন, মনিরুজ্জামান, সাহানুর আলম, আশিক, রাকিবুল ইসলাম, মোবাশ্বির, সাইফুল ইসলাম সহ আরো অনেকে।




















