ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই- ফরিদপুরের ডিসি কামরুল হাসান

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৬১ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, আমরা ভিষণভাবে লক্ষ করছি গত ৫ আগস্টের পর শিক্ষক-শিক্ষার্থীদের আত্মসম্মানের জায়গায় অনেক অবনতি হয়েছে। তাই নিজেদের সম্মান বজায় রাখতে হবে শিক্ষকদের। আর শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। শিক্ষাখাতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়,সামগ্রিক উন্নয়ন করতে হবে। কমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় অনুভতির শিক্ষা দিতে হবে। যাতে তারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত না হয়।

আজ মঙ্গলবার (২৭ মে)দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। যখন থেকে নৈতিকতা এবং মানবিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষের নেতৃত্ব দেবে, সেদিন থেকে পথ হারাবে না বাংলাদেশ। সেই নেতৃত্ব তৈরি করতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদেরকে নিজের ছেলে-মেয়ের মতো মনে করতে হবে। কমলমতি শিক্ষার্থীরা কাঁদা-মাটি মতো, ওদের যেভাবে গড়ে তুলবেন করবেন, ওরা সেভাবেই বেড়ে ওঠবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমি তিন কিলোমিটার পায়ে হেটে প্রাইমারী স্কুলে যেতাম। একবারে যেতে পারতাম না, মাঝখানে একবার বিরতি দিতাম। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠান যত দূরেই হোক, এটা কোনো বিষয় না। মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই,সেখানে শিক্ষার্থীরা যাবেই। শিক্ষকরা আমাদেরকে নৈতিক শিক্ষা দিয়েছেন। আমরা যত বড় অফিসারই হই না কেন, শিক্ষকদের চেয়ে বড় কিছু নয়। আমরা শিক্ষকদের রোল মডেল মনে করি। আমরা এখনো শিক্ষকদের পায়ে হাত দিয়ে সামাল করি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমান, শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমূখ।

অনুষ্ঠান শেষে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র,ক্রীড়া সামগ্রী ও স্কুলড্রেস, অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ১৩ বান্ডিল ঢেউ টিন এবং ভিক্ষুকদের মাঝে ৩টি ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক।

উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই- ফরিদপুরের ডিসি কামরুল হাসান

আপডেট সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫