সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জ উপজেলায় অবরোধ বিরোদী বিক্ষোভ মিছিল
মো: মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
- আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১২০ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রমে বর্তমান সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌরসদর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন ও আওয়ামী লীগ সদস্য আবুল মুনসুর প্রমুখ।




















