ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২০৪ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া যায় একটি হাড়িভর্তি প্রাচীন রৌপ্য মুদ্রা। বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি গ্রামের সবুজ আলীর বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে গিয়ে মাটি খোঁড়ার সময় এমন রৌপ্য মুদ্রার সন্ধান মেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম। পরে তারা মুদ্রাগুলো গণনা করে ৭৭ টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার গায়ে খোদাই করে লেখা রয়েছে উর্দু ও আরবি ভাষা।

টিউবওয়েল বসানোর মিস্ত্রি মুজিবুর রহমান বলেন, সকাল দশটায় সবুজ মিয়ার বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে আসি। টিউবওয়েল বসানোর আনুষাঙ্গিক কাজ শেষে বেলা ১২ টার দিকে মাটি খুঁড়ে পাইপ বসাতে শুরু করি।

এক থেকে দেড় ফুট মাটি খুঁড়ার এক পর্যায়ে একটি ছোট মাটির হাঁড়ি দেখতে পাই। হাঁড়িটি ভেঙে আগের দিনের অনেকগুলো মুদ্রা পাওয়া যায়। তখন বাড়ির মালিককে কিছু মুদ্রা দেই আর আমি কয়েকটি মুদ্রা নেই। আরও কয়েকজন শিশু বাচ্চাও কয়েকটি মুদ্রা নেয়। এক পর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়।

বাড়ির মালিক সবুজ মিয়া বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার বাড়িতে টিউবওয়েল বসানোর শ্রমিকেরা ওই মুদ্রাগুলো একটি মাটির হাঁড়িতে পায়। আমি বাড়িতে ছিলাম না, এসে দেখি বাড়িতে অনেক লোকজন ও পুলিশ আসে। মুদ্রাগুলো থানা পুলিশ নিয়ে যায়।
স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, খবর পেয়ে আমি সবগুলো মুদ্রা একসাথে করি। এইগুলো নিশ্চিত প্রাচীন রৌপ্য মুদ্রা। এতে কোন সন্দেহ নেই। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসলে আমি মুদ্রাগুলো তাদের হাতে বুঝিয়ে দেই।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুদ্রাগুলো জব্দ করে।
ধারণা করা হচ্ছে এগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। মোট ৭৭ টি রৌপ্যমুদ্রা ও ভাঙা মাটির হাঁড়ির কিছু অংশ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

আপডেট সময় : ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪