ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ঈশ্বরগঞ্জে জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১১:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৯৯ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টায় দোকানপাট ভাংচুর ও ভূক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী মাহবুবুল আলম বাদী হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রফিকুল ইসলামকে বিরোধপূর্ণ জমিতে কোন কিছু না করার জন্য নির্দেশ দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ মে মঙ্গলবার প্রতিপক্ষ রফিকুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্রসহ উচাখিলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কাজী মাহবুবুল আলমের মালিকানা জমিতে থাকা দোকানপাট ভাংচুর করে। এতে মাহাবুব আলম বাঁধা প্রদানের চেষ্টা করলে অস্ত্রধারীরা তার উপর চড়াও হয়। এসময় আত্মরক্ষার্থে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, কাজী মাহবুবুল আলম ১৯৯৪ সালে রিয়াজ উদ্দিনের নিকট থেকে রেজিঃকৃত এওয়াজ বদল দলীলমূলে জমির মালিক হন। তখন থেকেই তিনি জমিটি ভোগদখল করে আসছেন। দীর্ঘ ২৭ বছর পরে তিনি জানতে পারেন তার এওয়াজ বদলকৃত দলীলটিতে সাবেক দাগ নাম্বারে ভুল লিপিবদ্ধ হয়েছে। এমতাবস্থায় রিয়াজ উদ্দিন জীবিত না থাকায় তার ওয়ারিশান ৯ জনকে বিবাদী করে ২০২০ সালে দাগ সংশোধনের জন্য তিনি ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম ২০২০ সালে রিয়াজ উদ্দিনের ৯ জন ওয়ারিসানদের মধ্য থেকে ৫ জনের কাছ থেকে একই জমিটি অবৈধ্যভাবে কিনে নিয়ে এই মামলায় পক্ষভূক্ত বিবাদী হন। পরে ২০২৩ সালের ৩১ আগষ্ট মামলার আরজিতে তথ্য অস্পষ্ট থাকার কারণ উল্লেখ করে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জজ এ.এস.এম আনিসুল ইসলাম প্রতিপক্ষ বিবাদী রফিকুল ইসলামের বিরুদ্ধে দোতরফা সুত্রে, ১ ও ৮ নং বিবাদীর বিরুদ্ধে আপোষ সুত্রে ও অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা সুত্রে মামলাটি খারিজ করেদেন। পরে ভূক্তভোগী মাহবুব গত ১৩ মে ময়মনসিংহ বিজ্ঞ জেলা জজ বাহাদুর আদালতে আপীল করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম জানান, আদালত আমাকে ডিগ্রি দিয়েছে, তাই আমি আমার জমি থেকে দোকান সড়ানোর কথা বলেছি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জে জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর

আপডেট সময় : ১১:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪