ঈদ উপলক্ষে গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণ
- আপডেট সময় : ১২:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৭৭ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে পৌর এলাকার হাজারো নিম্নআয়ের পরিবার ঈদের আগে খাদ্য সহায়তা পেয়েছে।
রোববার (সকাল ১০টা) গোয়ালন্দ পৌরসভা চত্বরে আয়োজিত বিতরণ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার সচিব মো. হেমায়েত হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা সূত্র জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল এসব উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।




















