ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে পোশাক শ্রমিক

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১০২ বার পঠিত

ঈদের ছুটি শেষে আবার কর্মময় হয়ে উঠতে শুরু করেছে শিল্পনগরী সাভার। ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকরা তিন ধাপে ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদান শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আবারও মুখর হয়ে উঠেছে শিল্পনগরী সাভার।

জানা যায়, শিল্পনগরী সাভারের পোশাক কারখানাগুলো তিনটি মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছিলো। কারখানা ভেদে ৭ দিন, ৮ দিন, ৯ দিন ও ১১ দিন করে ছুটি ঘোষণা করা হয়। তবে প্রায় ৫০ শতাংশ কারখানা ১১ দিন ছুটি ঘোষণা করে। যার সর্বশেষ ধাপের শ্রমিকদের আগামী ২০ এপ্রিলে কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সকল পোশাক কারখানায় পুরোধমে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে তিনটি মেয়াদের ছুটি শেষ হয়েছে। এসমস্ত পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। প্রায় ৭ দিন ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন শারমিন আকতার। তিনি দৈনিক প্রতিদিনের খবরকে বলেন, আমাদের পোশাক কারখানা ৭ দিন ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছিল। আমি গত ১৬ তারিখ থেকে কর্মস্থলে যোগদান করি। গত ১৬ এপ্রিল থেকেই আমাদের কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কারখানা খোলার দিন কর্মস্থলে শ্রমিকদের উপস্থিত কিছুটা কম থাকলেও পরের দিন থেকে সমস্ত শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে উৎপাদন শুরু করেছেন।

প্রায় ১১ দিন ছুটি কাটিয়ে কর্মস্থল আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিঃ এর শ্রমিক মোঃ সুমন আহমেদ আগামী ২০ এপ্রিল কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা যাত্রা করবেন ।

তিনি বলেন, আমাদের ছুটি ছিল ১১ দিন। আগামী ১৯ এপ্রিল আমাদের ছুটি শেষ হবে। আর ২০ এপ্রিল কর্মস্থলে যোগ দিতে হবে। কর্মস্থলে যোগ দিতে আজ ১৮ এপ্রিল রাতে আমি পাংশা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা করবো। আমাদের কারখানা ২০ এপ্রিল থেকে পুরোদমে উৎপাদন শুরু করবে।

এব্যাপারে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম লিমিটেড এর এডমিন মোঃ শাহেদ আলি বলেন-ঈদের ছুটি শেষে উৎসবমুখর ভাবেই শ্রমিকরা কাজে যোগদান করেছেন। কিছু শ্রমিক অনুপস্থিত থাকলেও তারাও আগামীকাল থেকে কাজ যোগদান করবে বলে আশা করা যাচ্ছে। এসময় তিনি আরও বলেন আল্লাহুর অশেষ রহমতে আমাদের মালিক পক্ষ থেকে ঈদের বেতন বোনাস ছুটির আগেই দেওয়া হয়েছে যার ফলে শ্রমিকরা খুবই খুশি মনে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগদান করেছেন।

আশুলিয়া শ্যামস অ্যাটওয়্যার লিমিটেডের উৎপাদন কর্মকর্তা (পিএম) রাজিব বলেন, আমাদের কারখানায় গত কাল থেকে উৎপাদন শুরু করেছে। কারখানা খোলার দিন শতভাগ শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা উপস্থিত হয়েছেন। আমাদের পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। কারখানায় আরও উদ্যোমের সাথে কাজ করছে শ্রমিকরা।

এব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, পোশাক শ্রমিকরা স্বস্তিতে কর্মস্থলে ফিরে উৎপাদন শুরু করেছেন। তবে আজও কিছু কারখানার ছুটি শেষ হয় নি। বর্তমানে প্রায় ৬০ শতাংশ কারখানা তাদের উৎপাদন শুরু করেছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানতে পেরেছি।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর আশুলিয়ার আঞ্চলিক কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন ছুটি শেষে শ্রমিকরা স্বস্তির সহিত কর্মস্থলে ফিরতে শুরু করেছে। প্রায় ৬০/৭০ শতাংশ কারখানা খোলা হয়েছে আগামী ২০ তারিখের মধ্যে সকল কারখানা খোলা হবে এবং পুরোদমে কাজ চলবে বলে আশা করি।

বিভিন্ন সূত্রে ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানা যায় আজ পর্যন্ত শিল্পাঞ্চল সাভারের প্রায় ৫০/৬০ শতাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে সমস্ত কারখানায় উৎপাদন শুরু হবে। এবার ৫০ শতাংশ পোশাক কারখানা ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন ছুটি ঘোষণা করেছেন। তাদের ২০ এপ্রিল থেকে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলের অনেক পোশাক কারখানাই উৎপাদন শুরু করেছে। আবার অনেক কারখানা এখনও খোলে নি। কারও জরুরি শীপমেন্ট থাকায় হয়তো ছুটির একদিন আগেই খুলেছে। তবে আগামী ২০ এপ্রিল সকল পোশাক কারখানা উৎপাদন শুরু করবে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে পোশাক শ্রমিক

আপডেট সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪