ইয়াং টাইগার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল
- আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৮০৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াং টাইগার্স ক্লাব কতৃক আয়োজিত ইয়াং টাইগার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টুর্নামেন্টটি গত বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার ১৬ দলের অংশ গ্রহণে উদ্বোধন করা হয়েছিল। টুর্নামেন্টটির প্রতিটি খেলা গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলায় মুখোমুখি হবে মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ বনাম গণি মন্ডল স্মৃতি সংসদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য রায়হান শেখ জানান, টুর্নামেন্টটি জাকজমকপূর্ণভাবে শুরু করলেও ফাইনাল খেলাটি বিভিন্ন সমস্যা থাকায় দেরি করে দিতে হয়েছে। আশা করছি ফাইনাল খেলাটি ভালোভাবে শেষ করে আগামীতে আরও একটি সফল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করবো। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী মহোদ্বয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।




















