ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে চৌদ্দগ্রামে গণ-ইফতার

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম- (কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ১০:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৬০০ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণইফতার করেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মার্চ) রমজানের এগারো (১১) তম দিনে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিরাজুল ইসলাম নাফিস বলেন, রোজা, ইফতার মুসলিমদের জন্য খুবই স্পর্শকাতর একটা বিষয়। ইফতার ধর্মীয় গণ্ডি পেরিয়ে সার্বজনীনতায় রূপ নিয়েছে। সেই ইফতারিতে নিষেধাজ্ঞা দিয়ে যেমন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তেমনি আমাদের সংস্কৃতির উপরও আঘাত করা হয়েছে। এরই প্রতিবাদে আজ চৌদ্দগ্রামে সাধারণ শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছে। আমরা বন্ধুবান্ধবসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি।

এ বিষয়ে গণ-ইফতার কর্মসূচির আহবায়ক মোঃ রাসেল হোসেন বলেন, বাঙালির চিরায়ত মুসলিম সংস্কৃতি রমজান, সেহেরি ও ইফতার। এই সংস্কৃতি ও ধর্মীয় রীতির উপর হস্তক্ষেপ কখনও কাম্য নয়। সম্প্রতি শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ঘটে যাওয়া ঘটনায় দুই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সংহতি জানিয়ে আমরাও আয়োজন করছি গণ ইফতার কর্মসূচি। আছরের নামাজের পরই আমাদের চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করি।

আয়োজকদের পক্ষে মোঃ শাকিল হোসেন জানান, আমরা ২০০ লোকের আয়োজন করেছিলাম । কিন্তু উপস্থিতি প্রায় ৩শ জনের বেশি হয়েছিল। পরবর্তীতে আরও ইফতার ক্রয় করা হয়। এছাড়াও উপস্থিতির বড় একটি অংশ নিজ খরচে এ আয়োজনে অংশ নিয়েছেন।

এতে সমগ্র চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত সাধারণ শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ সহ সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলে সম্মীলিতভাবে জামায়াতের সাথে মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে গণ ইফতার কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে চৌদ্দগ্রামে গণ-ইফতার

আপডেট সময় : ১০:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪