ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ইনসাফ ও কল্যাণ ফেরাতে চাই ইসলামী শাসন- রেজাউল করীম

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১২১ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চর মোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবের সময় সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। সেই সঙ্গে সকল স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে শান্তি, ইনসাফ ও কল্যাণ ফিরিয়ে আনতে হলে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি সারাজীবন দেশ শাসন করবেন। কিন্তু গতবছরের ৫ আগস্ট প্রমাণ করেছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমনকি পালিয়ে যাওয়ার সময় কেউ লুঙ্গি পর্যন্ত নিতে পারেননি, দুপুরের খাবারও খেয়ে যেতে পারেননি।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল্লাহ শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি ক্বারী মোহাম্মদ আবু ইউসুফ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মুফতি শামসুল হুদা ও সেক্রেটারি মো. আরিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা সভাপতি রোহান মাহমুদ এবং জেলা শাখার সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

ইনসাফ ও কল্যাণ ফেরাতে চাই ইসলামী শাসন- রেজাউল করীম

আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫