ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩৯৪ বার পঠিত

জামালপুর-৫ (সদর) আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আজ সোমবার বৈধ এবং বাতিল প্রার্থী ঘোষণা করার কয়েক ঘন্টা পর আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্হা নিতে চিঠি দিয়েছেন জেলা আ.লীগ সদস্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।

রেজনুর পক্ষে লিখিত অভিযোগটি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শফিউর রহমান বরাবর জমা দিয়েছেন সমন্বয়কারী ইকরামুল হক নবীন।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদের কে নিয়ে ইতিমধ্যে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে,শরীফপুর ইউনিয়ন এর শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, লক্ষীরচর ইউনিয়ন এর বারুয়ামারী স্কুল মাঠে বিশাল গাড়ী বহর এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের ব্যাবস্থা করে আচরন বিধি লঙ্ঘন করেছেন। আজ সোমবার (৪ ডিসেম্বর) তারিখে তুলশীর চর ইউনিয়নের টিকরাকান্দি মাঠে বিশাল গাড়ী বহর এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করেছে।

চিঠিতে আরও বলা হয়,আ.লীগ নেতারা বর্ধিত সভার নাম করে নির্দিষ্ট প্রার্থীকে জনগনের মাঝে উপস্থিত করে, তার পক্ষে জন প্রতিনিধিগনের কাছে ভোট চেয়ে যাচ্ছেন।

এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম রেজনুর নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন বলেন,
আ.লীগ মনোনীত প্রার্থী দলীয় সভার নামে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন, আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি।আমরা এর প্রতিকার চাই।
নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন আচরণবিধির বিষয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, নির্বাচন আচরণবিধি ভঙ্গের কোন কিছু হচ্ছে না।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শফিউর রহমান বলেন, আমি অভিযোগের বিষয় জেনেছি, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস :

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আপডেট সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩