আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মত বিনিময়
- আপডেট সময় : ০৩:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পঠিত

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। সুন্দর এবং সফলভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নাগেশ্বরী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ নুরনন্নবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুল হক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ।পাশাপাশি পূজা উদযাপন পরিষদের অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মত বিনিময় সভায় প্রধান অতিথি আলহাজ্ব সাইফুর রহমান রওনা বলেন বলেন, আমরা সবাই বাংলাদেশী এখানে সংখ্যালঘু বলতে কিছুই নেই। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মন্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।




















