আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের ঈদ পূণর্মিলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১০৪ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর ৪ নং জোনের উদ্যোগে ঈদ পূণর্মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শনিবার (৪ মে) আশুলিয়ার জামগড়া রেইন ফরেস্ট পার্কের সম্মেলন কক্ষে এই ঈদ পূণর্মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইয়ারপুর ৪ নং জোনের সভাপতি মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন।
আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সুজনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা শিন শিন জাপান হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ আতাউর রহমান, আশুলিয়া প্রেস ক্লাব এর সহ সভাপতি মোঃ মেহেদী হাসান (মিঠু),জামগড়া পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন এর সভাপতি নুর উদ্দিন পাটোয়ারী-আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান শিকদার, আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ও ইয়ারপুর ৪ নং জোন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়াপুর ৪নং জোন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলামসহ ফিরোজ শেখ,মাসুদুর রহমান, মনির সিকদার, সাইদুর রহমান,হিমেল,রায়হান, পিয়াস,সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, ফারুক শেখ, খোকন, বশির, আব্দুল হক, আবু হানিফ ও সজীব মজুমদার।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।



















