ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় হেরোইনসহ দুই কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১০৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৫০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল হাসান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নাম সুন্দরপুর গ্রামের ওমর আলীর ছেলে মোঃ জেনারুল হক (৩০), সে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া ও চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর বাগভাঙ্গা গ্রামের তায়েস আলী ফরিং এর ছেলে মোঃ আলমগীর (৩৫), সে মধ্য গাজীরচট শাহাদাত হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কবিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট সংলগ্ন দুই সতীনের পুকুরের দক্ষিণ-পশ্চিম পাশে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় হেরোইনসহ দুই কারবারি আটক

আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪