ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৬:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২০৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রী মিম (২১) কে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম মিয়া (২৫) নামের এক যুবক। এঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এঘটনা ঘটে।

আত্মহত্যা করা সাবেক স্বামীর নাম মো. নাইম মিয়া। নাইম নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার মতিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। নিহত সাবেক স্ত্রী মিম। তিনি নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে তাদের তালাক হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। পরবর্তীতে নাইম আবার বিয়ে করেন। এর পরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। নাইম প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমের পিছনে পিছনে গিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে নাইম আজ দুপুরে মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় মিমকে ছুরিকাহত করে হত্যার পর আত্মহত্যা করেন নাইম।

নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। তাকে মিম তাড়িয়ে দিয়েছে। আজ দুপুরে হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। লোকজন নিয়ে ঘরে এসে দেখি মিমকে নাইম মেরে নিজেও গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আশুলিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪