আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো কলেজ ছাত্র
- আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২১১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাকিব (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাকিব জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ফাজিলপুর গ্রামের বেলু মেম্বারের ছেলে। সে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার খোরশেদ আলমের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থেকে আশুলিয়ার বেপজা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করতো বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকাল চারটার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের বিশমাইল এলাকায় অজ্ঞাত একটি পরিবহণ রাকিবের মটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।



















