ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন নিয়ন্ত্রণে

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১০:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২০৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে ওই শ্রমিক কলোনীর ১২ টি কক্ষ পুরে যায়।

শনিবার (২০মে) দুপুর ২টার দিকে আশুলিয়ার নরসিংপুর মন্ডল মার্কেটের পিছনে মোঃ টুটুলের টিনসেড বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই বাড়ীতে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাহ শুরু করে। তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় তারা গাড়ী নিতে পারেনি। পরে হামীম গ্রুপের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

উক্ত বাড়ীর ভাড়াটিয়া মোছা. নুরজাহান বেগম বলেন, আমি নাসা গার্মেন্টে বুয়ার কাজ করি। খবর পেয়ে ছুটি আসি, এসে দেখি বাসায় থাকা টাকা-পয়সাসহ প্রয়োজনীয় সব পুড়ে গেছে।

হামীমের ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মোঃ এসএম মুরাদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ছুটে যায় এবং আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে কাজ করে। একটু দেরি হলে আরও কয়েকটা বাড়ীতেও আগুন লেগে যেতো।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমিদুল কবির বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আমাদের আধাঘন্টার মত সময় লাগছে। তবে হামীম গ্রুপের ফায়ার সার্ভিস টিম আমাদের অনেক সাহায্য করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের নিকট থেকে শুনেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।

ট্যাগস :

আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১০:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩