ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভূয়া ডিবি আটক

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১০:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৩২ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে একটি সিএনজি, ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২০ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি এলাকার মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)।

যৌথ বাহিনী জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে এক আহত সিএনজি চালক সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহল দল অভিযানে নামে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজি টি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থেকে ছিনতাইয়ের সরঞ্জামসহ প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চারজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, দুইজন ডিবি পুলিশ পরিচয় দানকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদেরকে আদালতে পাঠানো হবে।

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভূয়া ডিবি আটক

আপডেট সময় : ১০:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫