ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল - সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১০৩ বার পঠিত

Oplus_0

শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। পরে যৌথবাহিনী আটকদের থানায় হস্তান্তর করে।

সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকার ধামরাই থানাধীন বেন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাপুর থানার চর উজলাবর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মোঃ কাওসার (২৯)। 

যৌথ বাহিনী জানায়, আজ ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ- বাইপাইল এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তির উপর ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। পরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর টহল দল তিনজন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ হাজার টাকা, মাদকদ্রব্য গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে ছিনতাই চক্রের তিন সদসকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫