ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মাসুদুর রহমান রুবেল-সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

নিহত রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

পুলিশ জানায়,ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং পরে র‌্যাবের সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহত ওই যুবককে অন্য কোন জায়গায় গুলি করে হত্যার পর এই এলাকায় এনে তার লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় সনাক্ত করা হলেও তা যাচাই করার জন্য সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত বলা যাবে।

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫