ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় মিনিবাস উল্টে নিহত ১

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৪:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৫৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় গ্রামীন পরিবহনের একটি মিনি বাস উল্টে বাদশা (৩০) নামের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫/৭জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত বাদশার (৩০) বিস্তারিত পরিচয় ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রামীন পরিবহনের একটি মিনি বাস ( ঢাকা মেট্রো-ছ- ১১-০৬৪৩) সন্ধ্যার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক হয়ে বাইপাইল থেকে আশুলিয়াে দিকে যাওযার সময় আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে হঠাৎ করে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাদশা নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫/৭ জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷

এ বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে সড়ক থেকে পরিবহনটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় মিনিবাস উল্টে নিহত ১

আপডেট সময় : ০৪:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩