ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবীতে সড়ক অবরোধ- টিয়ারগ্যাস নিক্ষেপ

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৭৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ২৩ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে সড়কে নেমে আসে কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিক।এসময় তারা সড়ক অবরোধ করে ৷ এ ঘটনায় শ্রমিকদের সরিয়ে নিতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

সোমবার (৩০ অক্টোবর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জামগড়া ও ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানা থেকে সড়কে নেমে আসে। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে তুলে দিতে গেলে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকরা আবারও ছত্রভঙ্গ হয় যায়। পরে বেলা ১০ টার দিকে আবারও সড়ক অবরোধ করে।

বিভিন্ন সূত্রে জানায়, গতকাল আন্দোলনে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকে। এ ঘটনায় সেই নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পরলে আজ সকালে শ্রমিকরা অফিসে প্রবেশ করলেও কাজে যোগদান না করে রাস্তায় নেমে আসে।

এ বেপারে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল বারী বলেন, সকাল থেকেই কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। আমরা একপাশ থেকে তাদের সড়ক থেকে তুলে দেই। আবার অন্য পাশ থেকে তারা নামে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

ট্যাগস :

আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবীতে সড়ক অবরোধ- টিয়ারগ্যাস নিক্ষেপ

আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩