ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে লুট-নিয়ে গেছে নগদ অর্থসহ,দুইটি আগ্নেয়াস্ত্র, স্বর্ণালঙ্কার

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২২৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র লুটসহ সাড়ে ৯ লাখ টাকা ও ১৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা৷

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডাকাতির স্বীকার হওয়া বাড়ির মালিক ব্যবসায়ী ওবাইদুল ইসলাম তালুকদার।

এর আগে, মঙ্গলবার (২৪ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ওবাইদুল ইসলাম তালুকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে৷

ভুক্তভোগী বাড়ির মালিক ওবাইদুল ইসলাম তালুকদার ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো: তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই। এছাড়া তিনি ফিলিং স্টেশনের মালিক।

ওবাইদুল ইসলাম তালুকদার বলেন, গতকাল গভীর রাতে কয়েকজন ব্যক্তির আমার বাড়িতে প্রবেশ করে। আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আমাদের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে যায়। সাথে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি বলেন, আমরা ঘটনাটি জানার পর পরিদর্শনে যায়। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলি। এছাড়া ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে লুট-নিয়ে গেছে নগদ অর্থসহ,দুইটি আগ্নেয়াস্ত্র, স্বর্ণালঙ্কার

আপডেট সময় : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩