ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, নগদ টাকা-মোবাইল ছিনতাই

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৭৮৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা নগদ ৪ লক্ষ ২৪ হাজার টাকাসহ ব্যবহত দুইটি মোবাইল ছিনিয়ে নেয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আরাফাত উদ্দিন।

এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যার দিকে আশুলিয়ার টংগাবাড়ির মাদবর বাড়ি এলাকার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমজাদ হোসেন আশুলিয়ার তাঁজপুর এলাকার আঃ ছিদ্দিকের ছেলে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মোঃ শহিদ মাদবরের ছেলে সোহেল মাদবর, একই এলাকার মোঃ সাহা’র ছেলে রিয়াদ ও মৃত আবাইদার ছেলে মোঃ সাহা সহ অজ্ঞাত আরও ৫/৬ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী আমজাদ হোসেনকে কৌশলে টংগাবাড়ীর মাদবরবাড়ী স্ট্যান্ডে ডেকে নেয় অভিযুক্তরা। পরে অভিযুক্তদের মধ্যে সোহেল মাদবর তার ভাড়া বাড়িতে নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আটক করে মারধর করে। এ সময় অভিযুক্তরা তাকে ব্যাপক মারধর করে তার কাছে থাকা ৪ লক্ষ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও দুইটি মুঠোফোনসহ ব্যাংকের কার্ড নিয়ে নেয়। পরে তারা ভুক্তভোগীর স্ত্রীকে ফোন দিয়ে ১৫ লক্ষ টাকা দাবি করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের চিকিৎসাকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিক মাদবর বলেন-আমি খবর পেয়ে ঘটনা স্থলে ছুটি যায় এবং আমজাদ এর হাত পিছনের দিকে বাঁধা অবস্থা ফ্লোরে পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করি। এসময় তিনি আরও বলেন সেখানে সোহেল মাদবরও ছিলো। পড়ে আমজাদের নিকট জানতে পারি সোহেল মাদবর তাকে হাত বেধে মারধর করছে। আমি আমজাদের পিঠে আঘাতের চিহ্ন দেখেছি।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বয়স্ক মহিলা বলেন-সোহেল একজন মাদক সেবী সে বাবা টাবা খায়।

উক্ত বিষয়ের আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আরাফাত বলেন সোহেল মাদবরের বিরুদ্ধে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আশুলিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, নগদ টাকা-মোবাইল ছিনতাই

আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪