ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

মাসুদুর রহমান রুবেল, সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দাপুলিশ (ডিবি)।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার সদর থানার নারায়ণপুর এলাকার ফারুকের ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। বর্তমানে তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় বিভিন্ন থানায় রুবেল ইসলাম রাশেদের নামে ২টি ও সোহাগ আহম্মেদ রাব্বির নামে অন্তত ৪টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

আশুলিয়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬