ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ ভাংচুর

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২৮২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও কয়েকটি বাসকে ভাঙচুর করার খবর পাওয়া গেছে৷

শনিবার (২৯ জুলাই) বিকাল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে৷

বাসটির তত্বাবধানে থাকা মো: ইকবাল হাসান বলেন, আমাদের বাসটি বিকাশ পরিবহন নিউমার্কেট রোডে চলে। মালিকের নাম সোরহাব। আমি আগুন লাগিয়ে দেওয়ার পর ঘটনা স্থলে যাই। গাড়িটি নিরিবিলি তে আগুন দেয়। সেখানে বাসটির চালক আমাকে বলে যারা গাড়িটিকে আগুন দিয়েছে তাদের সবার হাতে অস্ত্র ছিলো। আমাদের গাড়ি থামিয়ে পুড়িয়ে দেয়। আরও তিনটি গাড়ি ভাঙচুর করে।

ফায়ার সার্ভিসের জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আল্লাউদ্দিন আলী বলেন, আমরা সাড়ে তিনটার দিকে দুইটি ইউনিট ঘটনা স্থলে এসে দশ মিনিটের ভেতর গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনি। গাড়িটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিরিবিলি এলাকায় একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি বাসও ভাংচুর করেছে। তবে কারা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া বাসটি র‌্যাকারের সাহায্য সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।

ট্যাগস :

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ ভাংচুর

আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩