ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আশুলিয়ায় বংশী নদীর ৫৩ জনের ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ শামীম আহমেদ-আশুলিয়া (ঢাকা)
  • আপডেট সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২১৮ বার পঠিত

আশুলিয়ায় বংশী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৫০ শতাংশ জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৯০টি স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা জেলা প্রশাসন।

রোববার (১২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী ও সুবীর কুমার দাশ।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মালিকদেরকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়।পরে আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুজন সিনিয়র সহকারী কমিশনার সহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী তীরের দখল করা ৫০ শতাংশ খাস জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে সেই জমি দখলমুক্ত করা হয়েছে।

এবিষয়ে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে সাভারের আশুলিয়া নয়ারহাট এলাকার বংশী নদীর তীরবর্তী ৫৩জন অবৈধ দখলদারদের ৯০টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫০ শতাংশ খাস জমি দখলমুক্ত হয়েছে। আগে থেকে তাদেরকে নোটিশ করায় তারা নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়েছিল। আজকে আমরা শুধু তাদের স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি।

এসময় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কোনোরূপ বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।

ট্যাগস :

আশুলিয়ায় বংশী নদীর ৫৩ জনের ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩