ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় পুলিশের হাতে ইয়াবাসহ কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৯৫ বার পঠিত

সাভারের আশুলিয়া অভিযান চালিয়ে ইয়াবাসহ আলামিন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলামিন (৩৬) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সুরুদিয়া গ্রামের হাজী এমারত হোসেনের ছেলে। সে আশুলিয়ার চিত্রশাইল এলাকার কাজি শহীদুলের বাড়ীতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় পুলিশের হাতে ইয়াবাসহ কারবারি আটক

আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪