ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫৯ বার পঠিত

টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর আস্তে আস্তে প্রেমের সম্পর্ক, অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব হাওলাদার( ৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এঘটনায় গোপনে ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

রোববার (১৫ই আগস্ট) দুপুর ১টার দিকে বাইপাইল আশুলিয়া প্রেস ক্লাবের হল রুমে মামলা করা হলেও রাকিব হাওলাদার গ্রেপ্তার না হওয়া ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী নারী। এব্যাপারে গাজীপুর জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (১ঌ৫/২৪)করেন তিনি।

অভিযুক্ত রাকিব হাওলাদার ভোলা জেলার বাংলাবাজার থানার বৈরাগী উত্তর দিঘলদী গ্রামের মোজাম্মেল হক হাওলাদার ছেলে। সে বর্তমানে আশুলিয়ার বাইপাইল একটি ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানার পিকআপ চালক হিসেবে কাজ করে।

ভুক্তভোগী নারী বলেন, এপ্রিলে দিকে টিকটকের মাধ্যমে রাকিবের সাথে যোগাযোগ হয়। বেশ কিছু দিন পর দেখা হয় তাদের মধ্যে। তখন তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্ত বিয়ে না করে একটি আবাসিক হোটেলে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এরপর থেকে বার বার বিয়ের কথা বলা হলেও সে বিয়ের বিষয়ে এড়িয়ে যায়। ঘনিষ্ঠ মুহুর্তের কিছু ভিডিও ধারণ করে রাখে সে। সেই ভিডিওর ভয় দেখিয়ে অনেক বার ধর্ষণ করে। বার বার অনুরোধ করেও ভিডিও ফুটেজ ডিলিট করেনি। উল্টো যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এছাড়া আবাসিক হোটেলে দেখা না করলে আত্মীয় স্বজনের কাছে ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বিয়ের কথা বলা হলেও সে অস্বীকৃতি জানায়। বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিতো। কোন উপায় না পেয়ে, বিভিন্ন মানুষের সাহায্য চেয়ে না পেয়ে থানায় যাওয়া হয়। কিন্ত সেখানে কোন সমাধান না পেয়ে কোর্টে মামলা দায়ের করেন। কিন্ত এখনও আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্ন মানুষের মাধ্যমে হুমকি দেয়।

অভিযুক্ত রাকিব হাওলাদার মুঠোফোনে বলেন, এই নারীকে আমি চিনি। কিন্তু তার সাথে আমার এ ধরনের কোন সম্পর্কটা নাই। সে আমাকে বিভিন্ন মানুষের মাধ্যমে হয়রানি করছে । আমি ঢাকার বাহিরে রয়েছি আমি আপনাদের সাথে দেখা করব আমি বিস্তারিত জানাবো।

আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪