আশুলিয়ায় দিনে-দুপুরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন-গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১০০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) হত্যাকান্ডের অন্যতম মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
শুক্রবার(৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
এর আগে সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ মন্ডলের ছেলে আমজাদ মন্ডল(৪৫) ও একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে মোঃ জুয়েল (৩৬)।
নিহত রুবেল মন্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় ইউপি মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই।
র্যাব জানায়,নিহত রুবেল মন্ডল তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতো। এর মধ্যে মাছের ঘের নিয়ে বেশ কিছু দিন যাবৎ গ্রেপ্তার আসামীদের সাথে বিবাদের সৃষ্টি হয়।
গত ৭ মে সকালে বাড়ি থেকে নিহত রুবেল মন্ডলকে বিবাদ মিমাংসার কথা বলে একটি অফিসে ডেকে নিয়ে যায়। একই দিনে রুবেলের নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে নিহতের পরিবার ও আশুলিয়া থানাকে অবহতি করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল এই হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যার দিকে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের অন্যতম মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানা যায় যে, নিহত রুবেল মন্ডলের সাথে দীর্ঘ দিন যাবৎ মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















