ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেড় কোটি টাকার হেরোইনসহ র‍্যাবে ৪ মাদককারবারি আটক

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৫ বার পঠিত

ঢাকার সাভার ও গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ৪ মাদক কারবারিদের আটক করেছে র‍্যাব । এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি হেরোইন ও ৪৯০ গ্রাম হেরোইনসহ মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে ভোরে শনিবার সকালে সাভারের হেমায়েতপুর ও শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন মামুন নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মোঃ শহিদুল হক (৩৫), রাজশাহী জেলার বাসিন্দা মোঃ জামিল হোসেন (২০),মোঃ মিজানুর রহমান মিজান (২০) ও মোঃ তারিফ হোসেন (৪৩)।

র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

অন্যদিকে শুক্রবার সকালে গাজিপুর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জামিল হোসেন (২০),মোঃ মিজানুর রহমান মিজান (২০) ও মোঃ তারিফ হোসেন (৪৩) নামের তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ৪৯০ হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, হেমায়েতপুর, গাজীপুর, কাশিমপুর নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

দেড় কোটি টাকার হেরোইনসহ র‍্যাবে ৪ মাদককারবারি আটক

আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪