ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের জোন অফিস উদ্বোধন

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৩৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ টুরিস্ট পুলিশের একটি জোন অফিসের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

শনিবার (৬ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার রূপায়ণে হাউজিংয়ে এ অফিস উদ্বোধন করা হয়। পরে আশুলিয়ার জামগড়া এলাকার লিয়া রেস্টুরেন্টে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে মোঃ আবু কালাম সিদ্দিক বলেন, পার্বত্য এলাকায় আমাদের যৌথবাহিনি অপারেশন করছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনার কোন ধরনের প্রভাব বাংলাদেশের টুরিস্ট খাতে কোন ধরনের প্রভাব পরবে না।

তিনি আরও বলেন, আগামী পহেলা বৈশাখে আমাদের সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ন সেন্টারে ট্যুরিস্ট পুলিশের জোনটির কার্যক্রম শুরু হয়।

সাভার-আশুলিয়া টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মোঃ মনিরুল হক ডাবলু বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাই এই টুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মোঃ বদরুল আলম মোল্লা, পিএসসি, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার ও টুরিস্ট পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের জোন অফিস উদ্বোধন

আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪