ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় জমি নিয়ে দ্বন্দে দেয়াল ভাংচুর

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় জমি নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের দেয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় ওই জমি মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে কেয়ারটেকার মারধর করে বলে অভিযোগ করেন মোহাম্মদ আলী। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আশুলিয়ার বাইশমাইল মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী বাগবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিন ভূইয়ার ছেলে মোঃ আনিচুর রহমান ভূইয়া (৫৮), একই এলাকার মো: আকাশ (৪২) ও উজ্জল কুমার বিগান (৩২) এবং নরসিংদী জেলার সদর থানার চিনিশপুর এলাকার মোঃ আবুল হাসান ভূইয়ার ছেলে মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া (৫২) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ধোপাখালী এলাকার মোঃ ইমাম আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান (৪৩) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২জন।

ভুক্তভোগীরা হলেন- রাজধানীর শেরইবাংলানগর থানাধীন শুক্রাবাদ এলাকার মৃত লাল মদ্দিন মুদির ছেলে মোহাম্মদ আলী (৬০) ও তার কেয়ারটেকার নওশের আলী (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ আলী দীর্ঘ যাবৎ আশুলিয়ার পাথালিয়া মৌজার সিএস ৫/৭ নং, এসএ ৯ নং, আরএস ১৬৬, বিআরএস ২৪৫৩ খতিয়ানের, সিএস ও এসএ ৫২৪, আরএস ১১৫০ ও ৪৯১১ বিআরএস দাগে ৪২৪ শতাংশ জমির কাতে ৩১০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে করে আসছে। তার ওই জমির চারদিকে পাকা বাউন্ডারী করা। উক্ত জমিতে তাদের একটি ঘর সহ একটি মসজিদ আছে। অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ওই জমি জবর দখল করার জন্য জমির মালিককে বিভিন্নভাবে হয়রানী করিয়া আসছে।

সেই ধারাবাহিকতায় ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭াটর দিকে অভিযুক্তরা লোহার রড, লাঠিসোটা, চাপাতি, ছ্যান ইত্যাদি এবং আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে প্রবেশ করে অতর্কিত ভাবে জমির মালিকের উপর হামলা চালায়। এ সময় অভিযুক্ত মাহবুব তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাখে এবং অন্যান্য তার কেয়ারটেককে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। পরে জমির পশ্চিম পাশের আংশিক বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে। যাতে করে জমি মালিকের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা জমির মালিককে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। যাওয়ার সময় কেয়ারটেকারের রুমে থাকা আসবাবপত্র বাহিরে ফেলিয়া দেয় এবং গ্যাসের বোতল সহ রান্না করার একটি চুলা নিয়ে যায়।

মোহাম্মদ আলী (৬০) বলেন, আমি আমার দেয়াল ভাংচুর ও কেয়ারটেকারকে মারধরের বিচার চাই।

বিষয়টি অস্বীকার করে আনিসুর রহমান বলেন, সে আমার মেইন গেটের সামনে ওয়াল করেছে। পরে আমি ঢুকতে না পেরে তার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছি। সে কি আমার মেইন গেটের সামনে ওয়াল করলে না ভেঙ্গে আমি কিভাবে প্রবেশ করবো।

এ বিষয়ে আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হবে।

আশুলিয়ায় জমি নিয়ে দ্বন্দে দেয়াল ভাংচুর

আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪