ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ছাদে ঘুড়ি উড়াতে গেয়ে বিদ্যুৎস্পষ্টে শিশুর মৃত্যু

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৪৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বাসা বাড়ীর বহুতল ভবনের ছাদের ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসেন নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ভাষ্য, অরক্ষিত ছাদ ও বাড়ি নির্মাণের সময় কোন নিয়ম না মানায় এমন দুর্ঘটনার কারণ।

এর আগে, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও বেকারির গলি এলাকায় হাজী আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন নামে শিশুটি কুরগাঁও এলাকার মো. মিন্টুর ছেলে। সে তার পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গতকাল বিকেলে পাশের বাসার ছাদে ঘুরি উড়াতে গিয়েছিলো শিশু হোসেন। এরপর ঘুরিটি ছাদঘেঁষা বিদ্যুত সঞ্চালন লাইনের তারে আটকে যায়। ঘুরিটি ছাড়াতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুখন সংযোগের সাথে আটকে থেকে শিশুটি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই সেখানে তার মৃত্যু হয়। পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে আজ সকালে মরদেহ হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আনোয়ার হোসেন নামে বহুতল ভবনের মালিক ইমারত আইন না মেনে বাড়ি নির্মাণ করেছেন। বিদ্যুতের খুঁটিঘেষে ঝুঁকিপূর্ণ ভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এমনকি পুরো ছাদটি অরক্ষিত ছিলো। কোন রেলিংও নির্মাণ করা ছিলো না। উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

তবে এ বিষয়ে বাড়ির মালিক হাজী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বলেন, যে ঘটনা ঘটেছে তা তো ফেসবুকেই দেওয়া আছে। আমাকে ফোন দেন কেন। আমি মসজিদ আছি পরে কথা বলবো।

ট্যাগস :

আশুলিয়ায় ছাদে ঘুড়ি উড়াতে গেয়ে বিদ্যুৎস্পষ্টে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩