ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় চোর সন্দেহে ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৯ বার পঠিত

আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের তৃতীয় তলায় মানসিক ভারসাম্যহীন হান্নান শেখ (৩০) এক যুবক প্রবেশ করায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে মানসিক ভারসাম্যহীন ওই যুবক আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের তৃতীয় তলায় প্রবেশ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মুসলিম (৫৫) ও একই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে মো. সাইফুল শেখ (২৮)। তারা দুইজনই ওই হাসপাতালের কর্মচারী বলে জানা যায়।

নিহত হান্নান শেখ (৩০) পাবনা জেলার সদর থানার ভাড়ারা মধ্যজামুয়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ভোরে মানসিক ভারসাম্যহীন হান্নান আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের তৃতীয় তলায় প্রবেশ করে। এসময় হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্টাফরা তাকে চোর সন্দেহ করে ব্যাপক মারধরে করে গুরুতর আহত করে। পরে হান্নান জ্ঞানহীন হয়ে পড়লে তাকে গুরুতর অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এঘটনার পর গত ২১ ফেব্রুয়ারি আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন পরিবার। পরে মরদেহের শরীরের আঘাত দেখতে পেয়ে নিহতের দুলাভাই ময়নুল ইসলাম লিয়াকত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, ভুক্তভোগী হান্নান অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৭-৮ মাস আগে তার নিজ বাড়ি পাবনা থেকে হারিয়ে গেলে অনেক খোঁজ করার পরেও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে জানতে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালে গেলে প্রতিষ্ঠানটির কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

মুঠোফোনে মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের ম্যানেজার আব্দুল মালেক ফায়েক বলেন, আমি ব্যস্ত আছে পরে কথা হবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, চোর সন্দেহে হান্নান শেখ নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের এক নিরাপত্তাকর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়ায় চোর সন্দেহে ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪