আশুলিয়ায় গাঁজাসহ ১২ মামলার আসামী রিয়াজ উদ্দিনসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৯৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯টি মাদক মামলাসহ অন্তত ১২টি মামলার আসামী রিয়াজ উদ্দিন (৩৫) সহ দুই মাদক কারবারিকে দুই কেজি গাঁজা গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ঘোষবাগ পঁশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে রিয়াজ উদ্দিন (৩৫)ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ সবুজ (৪১)। তিনি আশুলিয়ার নবীনগর কুড়গাঁও এলাকায় ভাড়াবাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুরগাঁও এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ রিয়াজ ও সবুজ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় রিয়াজ উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে আশুলিয়া থানায় ৯টি মাদক মামলা সহ অন্তত ১২টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত-গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রিয়াজুদ্দিন এর মা রোমিজা( ৬০) ও বড় ভাই শাহজদ্দি (৪০) কে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক করা হয়।




















