ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় গাঁজাসহ কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৫৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ রাজু আহম্মেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে আজ ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ রাজু আহম্মেদ (৩২) টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়ার যায়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে মাদক পরিবহণে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজাসহ কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩