ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় উদ্বোধন করা হলো রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের বিক্রয় মেলার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২০৫ বার পঠিত

‘আজকের বিনিয়োগ আগামীর সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামে তিন দিন ব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশের রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেস এক্সপো-২০২৩ এর উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ২০ জুলাই থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত।

এ সময় ফিতা কেটে এর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট হাউজিং লিমিটেডের হেড অফ মার্কেটিং মোঃ সামিউল হাসান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, রূপায়ণ হাউজিং এস্টেট হাউজিং লিমিটেড এর সিইও মোঃ আলী নুরু রহমান।

আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের প্রোজেক্ট ইনচার্জ (বিক্রিয়) নূর-এ-আলম সিদ্দিকি, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ব্র্যান্ড এন্ড মার্কেটিংয়ের মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রূপায়ণ হাউজিং এস্টেট হাউজিং লিমিটেডের হেড অফ মার্কেটিং সামিউল হাসান বলেন, আপনারা জানেন দীর্ঘ ৩০ দিনের অধিক সময় ধরে রূপায়ণ গ্রুপ ও রুপায়ণ হাউজিং লিমিটেড বিশ্বস্ততার সহিত বিনিয়োগকারীরদের সাথে ব্যবসা করে আসছে। সেই সাথে সততার সহিত সকল বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করে আসছে। সেই ধারাবাহিকতার সহিত আজকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত এই রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম এর বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলা উপলক্ষে আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।

তিন ব্যাপী উদ্বোধন হওয়া এই মেলায় ৭৫-৩১১ বর্গফুটের দোকান, ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট, ২৮৪০- ৪১০৫ বর্গফুটের শো-রুম, ১৮১০-৩২১০ বর্গফুটের অফিসসহ ৬৫০-২২১০ বর্গফুটের এ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে।

৭৩ কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটে যে সকল বিশেষ সুবিধা থাকবে তা হচ্ছে- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস ব্যবহৃত, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, মার্কেটের নিজস্ব কার পার্কিং ব্যবস্থা, অত্যাধুনিক ৪টি এস্কেলেটর ও ৪টি ক্যাপসুল লিফট ও চলন্ত সিড়িসহ অগ্নিনির্বাপক ব্যবস্থা। সেই সাথে এই মার্কেটের সামনে এবং পিছনে উভয় দিকে রাস্তার ব্যবস্থা রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় উদ্বোধন করা হলো রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের বিক্রয় মেলার

আপডেট সময় : ১১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩