ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পঠিত

ঢাকার আশুলিয়া অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার কালুখালী থানার চামুকদিয়া এলাকার মৃত বদর উদ্দীনের মেয়ে চম্পা পারভীন (৩৫) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকার মৃত ইয়াকুব হোসেনের ছেলে সাইদুর রহমান (৪০)। তারা উভয়েই বর্তমানে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬