ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ২

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৭৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মার্চ) রাতে আশুলিয়ার সিন্দুরিয়া মাদারটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিম (৩০) নামে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কলতাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ মিলন মিয়া (২১) ও ধামরাইয়ের মাখুলিয়া এলাকার অন্তর আলীর ছেলে মোঃ হাবিব (৩১)।

পুলিশ জানায়, রবিবার রাতে আশুলিয়ার নয়ারহাট বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, আশুলিয়ার সিন্দুরিয়া মাদারটেক এলাকার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের নিকট থাকা তিনটি পলিথিনের ভিতর থেকে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪