ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

মাসুদুর রহমান রুবেল,ঢাকা:
  • আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২১০ বার পঠিত

সাভারে আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার বেরন তেঁতুলতলা এলাকার বিল্লাল হোসেনের মালিকানাধীন কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার অবৈধ রিফিল ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩০), তার কর্মচারী শরিফুল ইসলাম (২৫), শরিফুল হোসেনের ছেলে শিশু সোহাগ (৯), নুরনবী (২৮) ও মাহলাম (২৬)।

স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন ওই কারখানাটিতে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করে তাতে বালু ও পানি ভরে সিলিন্ডার গ্যাস রিফিল করতেন। প্রতিদিনের মত আজকে সকালেও একইভাবে গ্যাস রিফিল করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সাথে সাথেই চারদিকে আগুন ছড়িয়ে যায়। এসময় এক শিশুসহ ৪/৫ জন আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়ালি উল্লাহ জানান, আজ সকালে ওই টিনসেড গোডাউনে সিলিন্ডার বিস্ফোরণের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ট্যাগস :

আশুলিয়ায় অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩